২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মসজিদে বোমা হামলায় নিহত ২০

ইরাকে একটি সুন্নি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসকরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jul 2013, 07:31 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

দিয়ালা প্রদেশে ওয়াজিহিয়া শহরের বকর আল-সাদিক মসজিদে এ হামলা হয়।এতে আরো প্রায় ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হামলার পেছনে কারা জড়িত তা পরিষ্কার জানা যায়নি।

সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে জাতিগত উত্তেজনা ছড়িয়ে পড়ছে আশেপাশের দেশগুলোতে।

ইরাকে জুলাইয়ে এ পর্যন্ত সহিংসতায় ৪৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সহিংসতা পর্যবেক্ষণকারী গ্রুপ ‘ইরাক বডি কাউন্ট’।

সম্প্রতি কয়েক সপ্তাহের হামলার লক্ষ্য হয়েছে বেশ কিছু সংখ্যক মসজিদ।এপ্রিল থেকে চলমান সহিংসতায় নিহতের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।