ঘূর্ণিঝড় সৌলিকে চীনের গুয়াংডংয়ে নিহত ৩
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে ঘূর্ণিঝড় সৌলিকের আঘাতে তিনজন নিহত হয়েছেন। একই ঘূর্ণিঝড়ের আঘাতে এর আগে তাইওয়ানে আরো দুইজন নিহত হয়েছিল।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে রোববার রাতে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
ঘূর্ণিঝড়টির তাণ্ডবে আরো ২০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর আগে ভূমিধস ও বন্যার সতর্কীকরণের পর পূর্ব চীন থেকে প্রায় ৩০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়।
সৌলিক ভূভাগে উঠে আসার পর দুর্বল হয়ে পড়েছে বলে চীনের আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে দুর্বল হওয়ার পরও সৌলিকের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝড়ো হওয়া অব্যাহত আছে।
