২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিমান বাহিনী ও ড্রোন হামলায় নিহত ১৯

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদিবাসী অঞ্চলে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলা এবং সেনাবাহিনীর পৃথক এক বিমান হামলায় ২ বিদেশিসহ সন্দেহভাজন অন্তত ১৯ জঙ্গি নিহত হয়েছে।রোববার কয়েকটি নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Jul 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

খাইবার পাখতুনখা প্রদেশের আদিবাসী অধ্যুষিত দুটি এলাকায় রোববার পাকিস্তান বিমান বাহিনীর জঙ্গি বিমান হামলায় অন্তত ১৭ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা।
এ হামলায় অন্তত ৭ টি জঙ্গি আস্তানা ধ্বংস হওয়া ছাড়াও ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকার অন্য দুই নিরাপত্তা কর্মকর্তা।

অন্যদিকে, উত্তর ওয়াজিরিস্তানে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ২ মটরসাইকেল আরোহী জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

তিনি জানান, ওই ২ ব্যক্তি খুব সম্ভবত আরব নাগরিক।তারা মোসাকি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় ড্রোন হামলার শিকার হয়।তাদের পরিচয় পরিষ্কার জানা যায়নি।

তবে তারা তুর্কিমেনিস্তানের বিদেশি জঙ্গি বলে জানিয়েছে অন্য একটি নিরাপত্তা সূত্র।