রাশিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৭
রাশিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৯ জন।
শনিবার রাজধানী মস্কোর নিকটবর্তী ওজনোবিশিন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায়, শিশুদের বহনকারী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
