২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে এফ-১৬ জঙ্গি বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মিশরে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও অন্তত ৪ টি এফ-১৬ জঙ্গি বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব জঙ্গিবিমান পাঠানো হবে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা ।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 10:12 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

২০ টি জঙ্গি বিমান সরবরাহের বড় ধরনের একটি চুক্তির আওতায় মিশরে এ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।এর মধ্যে ৮ টি সরবরাহ করা হয়েছে জানুয়ারিতেই।সর্বশেষ ৮ টি সরবরাহ করা হবে এ বছরের শেষ দিকে।


গত সপ্তাহে মিশরে সেনা অভ্যুত্থানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর মার্কিন জঙ্গিবিমান হস্তান্তরের এ পরিকল্পনা জানাল যুক্তরাষ্ট্র।


যুক্তরাষ্ট্রের আইনানুযায়ী, কোনো দেশে সেনা অভ্যুত্থান হলে সে দেশকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা স্থগিত করতে বাধ্য মার্কিন প্রশাসন।


কিন্তু মিশরে সামরিক অভ্যুত্থান হওয়ার পরও যুক্তরাষ্ট্র সে ধরনের ব্যবস্থা নেয়নি।