‘সাড়া দিয়েছেন ম্যান্ডেলা’
অসুস্থ নেলসন ম্যান্ডেলা চিকিত্সায় সাড়া দিলেও তার অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। বর্নবাদবিরোধী দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত এই নেতাকে বুধবার হাসপাতালে দেখে আসার পর জুমা একথা বলেন।
শান্তিতে নোবেলজয়ী দেশটির সাবেক প্রেসিডেন্ট ম্যান্ডেলাকে তার গো্ত্র নামে অভিহিত করে তার উদ্দেশে জুমা বলেন, "মাদিবা চিকিত্সায় সাড়া দিচ্ছেন বলে আমরা উত্সাহিত হচ্ছি।" একমাস হাসপাতালের নিবিড় চিকিৎসা নেয়া এই ৯৪ বছর বয়সী নেতার অবস্থা "এখনও সংকটাপন্ন কিন্তু স্থিতিশীল" বলে যোগ করেন জুমা।
"তাকে এবং তার পরিবারকে শক্তি জোগায় এমন ভালোবাসায় সিক্ত করতে” তার জন্য অবিরাম প্রার্থনা করতে তিনি জনগনকে আহ্বান জানান বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে ।
দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ফুসফুসের সংক্রমণের পুনরাবৃত্তিতে অসুস্থ হয়ে ৮ জুন প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি হন। বুধবার তার থেম্বু উপজাতির রাজা ম্যান্ডেলা "সচেতন" ছিলেন বলে এএফপি কে জানান।
"তিনি কথা বলতে না পারলেও চোখ ঘুরানোর মত কিছু ইঙ্গিত এর মাধ্যমে আমাকে চিনতে পেরেছেন বলে বোঝা গেছে,” রাজা বুয়িলেখায়া দালিনদেবো একথা বলেন। রাজা দালিনদেবো সম্পর্কে এই সাবেক রাষ্ট্রপ্রধানের ভাতিজা হন।
