২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশর নিয়ে আমিরাত ও কাতারের সঙ্গে ওবামার আলোচনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মধ্যপ্রাচ্যের মিত্র দুই দেশ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) যুবরাজ ও কাতারের আমিরের সঙ্গে মিশরের সহিংস বিক্ষোভ নিয়ে মঙ্গলবার আলোচনা করেছেন। এ সময় তিনি তার উদ্বেগও প্রকাশ করেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Jul 2013, 05:19 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

মিশরের সেনাবাহিনী দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের পর উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো ৮শ’ কোটি ডলারের সহায়তা ঘোষণা দেয়ার দিনই ওবামা আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ ও কাতারের আমির তানিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, তারা মিশরের পরিস্থিতি পর্যালোচনা না করে সহসাই দেশটিতে তাদের সহায়তা বন্ধ করবে না।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, “মিশরে সহিংসতা এড়িয়ে আলোচনা ও মিটমাটের ব্যাপারে আরব আমিরাতের ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে প্রেসিডেন্ট উৎসাহ দিয়েছেন।” আমিরাতের যুবরাজ মোহম্মদ বিন জায়েদের সঙ্গে টেলিফোন আলোচনার পরিপ্রেক্ষিতে বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

“প্রেসিডেন্ট ও আমির তামিম একমত হয়েছেন যে, মিশরের রাজনৈতিক প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীর অংশগ্রহণে দেশটির স্থিতিশীলতা একটি জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছে।”, বলে হোয়াইট হাউসের এক পৃথক বিবৃতিতে উল্লেখ করা হয়।

যুক্ররাষ্ট্র মিশরের অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পিত দ্রুত নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তবে সেনা অভ্যুত্থান বিষয়ে দেশটি এখনো কোনো মন্তব্য করেনি। অর্থাৎ মিশরে সেনা অভ্যুত্থান হয়েছে বলে যুক্তরাষ্ট্র স্বীকার করে কি না সে বিষয়টি পরিষ্কার করেনি।

আইন অনুযায়ী মিশরের সেনা অভ্যুত্থানকে স্বীকার করে নিলে যুক্তরাষ্ট্র দেশটিতে সহায়তা হিসেবে সেনা সরঞ্জাব পাঠাতে পারবে না।