নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ২৮
নাইজেরিয়ায় একটি স্কুলে সন্দেহভাজন ইসলামপন্থীদের হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন, যাদের ২৭ জন ছাত্র ও একজন শিক্ষক।
শনিবার নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় পোটিসকুম শহরে একটি আবাসিক স্কুলে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
কর্মকর্তারা জানান, হামলাকারীরা প্রথমে স্কুলের কয়েকটি ভবনে আগুন লাগায়। এরপর সেখান থেকে পালাতে থাকা ছাত্র-শিক্ষকদের ওপর গুলি চালিয়ে তাদের হত্যা করে।
এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
