২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্নোডেনকে আশ্রয় দিচ্ছে না ইতালিও

ভারত, পোল্যান্ডসহ কয়েকটি দেশ এডওয়ার্ড স্নোডেনকে আশ্রয় দেয়ার অনুরোধ প্রত্যাখ্যান করার পর এবার ইতালিও এ দলে যোগ দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 05:03 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

ইতালির পররাষ্ট্রমন্ত্রী এম্মা বোনিনো বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের আড়িপাতার গোপন তথ্য ফাঁস করে পলাতক সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন তারা বিবেচনা করতে পারছেন না।

কারণ, রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে হয় যে দেশের আশ্রয় চাওয়া হচ্ছে সেদেশে উপস্থিত হয়ে। স্নোডেন ইতালিতে নেই। তিনি রামিয়ার বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জে আছেন বলে ধারণা করা হচ্ছে।

ফলে আইনগতভাবে স্নোডেনের আশ্রয়ের আবেদন বিবেচনা করা যাচ্ছে না। তাছাড়া সরকারি দৃষ্টিকোণ থেকেও এ আবেদন রাজনৈতিক পর্যায়ে বিবেচনা করাও সম্ভব না বলে জানিয়েছেন বোনিনো।