২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়খন্ডে মাওবাদীদের হামলায় ৫ পুলিশ নিহত

ভারতের ঝাড়খন্ডের দুমকা জেলায় পুলিশের একটি গাড়িবহরে হামলা চালিয়ে ৫ পুলিশকে হত্যা করেছে মাওবাদী বিদ্রোহীরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Jul 2013, 06:27 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার এই হামলা চালানো হয় বলে জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

নিহতদের মধ্যে পার্শ্ববর্তী পুকার জেলার সুপারিনটেন্ডেন্ট অব পুলিশও (এসপি)রয়েছেন।

ঝাড়খন্ড রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ রাজিব কুমার সাংবাদিকদের বলেন, “কাটিকুন্ড এবং গোপিকান্দার মাঝামাঝি এলাকায় পুলিশের গাড়িবহরে চোরাগোপ্তা হামলা চালায় মাওবাদীরা। এই হামলায় একজন এসপিসহ ৫ পুলিশ নিহত হয়েছেন।”

সাম্প্রতিক মাসগুলোতে মাওবাদীদের হামলার ঘটনা বেড়ে গেছে। মাওবাদীরা দাবি করে আসছে, তারা দরিদ্র ও ভূমিহীনদের জন্য লড়াই করছে। তারা সরকারকে ক্ষমতা থেকে সরাতে চায়।

গত মাসে বিহারের একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে বিদ্রোহীরা ৩ ব্যক্তিকে হত্যা করে। মে মাসে ছত্তিশগড়ে ক্ষমতাসীন কংগ্রেসের এক প্রভাবশালী রাজনীতিকের গাড়িবহরে অতর্কিত হামলা চালিয়ে অন্ততপক্ষে ২৭ জনকে হত্যা করে।

এই বিদ্রোহীরা নকশাল নামেও পরিচিত। কয়েক দশক ধরে তারা ভারতের মধ্য ও পূর্বাঞ্চলে লড়াই চালাচ্ছে।

প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভারতের সবচেয়ে বড় আভ্যন্তরীণ চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন।