২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৯

রাশিয়ার সাইবেরিয়া এলাকায় যাত্রী বোঝাই একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ২৫ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Jul 2013, 09:18 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

মঙ্গলবার সাইবেরিয়ার সাখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ বেসামরিক বিমান চলাচল কমিশন।

বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এমআই-৮ হেলিকপ্টারটি পোলার এয়ারলাইনস পরিচালনা করতো বলে জানিয়েছে আন্তঃরাজ্য বিমান চলাচল কমিটি।

হেলিকপ্টারের বেঁচে যাওয়া এক ক্রু’র উদ্ধৃতি দিয়ে কমিটি তাদের ওয়েবসাইটে দুর্ঘটনায় ১৯ জন নিহত হওয়ার কথা জানিয়েছে।

তবে আঞ্চলিক এক সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইতার তাস সংবাদ সংস্থা ২৩ জন নিহত ও একটি শিশুসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে।

সাখা এলাকাটি সাইবেরিয়ার মেরু বৃত্তের উত্তরের একটি বিস্তৃত এলাকা। দুর্গম এ এলাকায় চলাচলের জন্য পরিবহন হিসেবে লোকজন প্রায়ই হেলিকপ্টার ব্যবহার করেন।