উত্তরাখন্ডে পোড়ানো হচ্ছে লাশ, এখনো নিখোঁজ ৩৫০
ভারতের উত্তরাখন্ড রাজ্যে ভয়াবহ বন্যা ভূমিধসের পর উদ্ধার করা মৃতদেহগুলো পোড়ানো শুরু হয়েছে।এখোনো নিখোঁজ রয়েছে ৩৫০ জন মানুষ।সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।
বন্যার পর রোগব্যধি ছড়িয়ে পড়ার আশঙ্কায় কেদারনাথ শহরে অজ্ঞাতপরিচয় লাশগুলোকে বুধবার থেকেই পোড়ানোর কাজ শুরু হয়েছে। ১৮ টি লাশ এদিন পোড়ানো হয়। বৃহস্পতিবার পোড়ানো হচ্ছে আরো অন্তত ৪০ টি লাশ।শহরের স্থানীয় এক চিকিৎসক একথা জানিয়েছেন।
গণমাধ্যমের খবর বলা হয়েছে, কেবল কেদারনাথ থেকেই উদ্ধার করা হয়েছে ৬ শ মৃতদেহ। তবে সরকারি কর্মকর্তারা এ সংখ্যা নিশ্চিত করে জানাতে পারেননি।
সরকারি কর্মকর্তারা এখনো ৩৫০ জন নিখোঁজ রয়েছে বলে জানালেও বলেছে, এ সংখ্যা আরো বেশি হতে পারে। নিখোঁজ ব্যক্তিদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
