২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকিংয়ের কবলে দ. কোরিয়ার রাষ্ট্রীয় ওয়েবসাইট

দক্ষিণ কোরিয়ার সরকারি এবং গণমাধ্যমের ওয়েবসাইটগুলো সাইবার হামলার শিকার হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

সরকারি ওয়েবসাইট হ্যাকিং এর শিকার হওয়ার পর দক্সিণ কোরিয়া সাইবার সতর্কতা জারি করেছে বলে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার সকালে আক্রান্ত বিভিন্ন সরকারি এবং গনমাধ্যমের ওয়েবসাইটগুলোর মধ্যে একটি ছিলো দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইট, এ ওয়েবসাইটগুলো দৃশ্যত সমন্বিত হামলার শিকার হয়েছে বলে জানানো হয়েছে বিভিন্ন প্রতিবেদনে।

এক সরকারি বিবৃতিতে বলা হয়, হ্যাকারদের পরিচয় জানা যায়নি।

১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধ শুরুর বার্ষিকী তে এই ঘটনা ঘটল, যে যুদ্ধে বিভক্ত হয়েছিল কোরিয়া উপদ্বীপ।

প্রেসিডেন্ট এর দপ্তরের বরাত দিয়ে দেশটির বিজ্ঞান মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়,"সরকার ব্লু হাউসসহ বেশ কয়েকটি সাইট অজ্ঞাতপরিচয় হ্যাকারদের একটি সাইবার আক্রমণে বন্ধ হয়ে গেছে বলে নিশ্চিত করছে।"

সরকারি নীতি সমন্বয় কার্যালয়ের ওয়েবসাইট এবং কিছু গনমাধ্যমের সার্ভারও ওই ওয়েবসাইট আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানিয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম-জং-উন এর প্রশংসা করা একটি বার্তা হ্যাকড ওয়েবসাইট গুলোতে রাখা আছে এবং হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস এই আক্রমনের জন্য দায়ী বলে দাবি করা হয়েছে।
তবে অ্যানোনিমাস হ্যাকার গ্রুপ তাদের অফিসিয়াল টুইটার একেউন্টে দক্ষিণ কোরিয়ায় এ সাইবার হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।