উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮
ভারতের বন্যা কবলিত উত্তরাখণ্ডের গৌরিকুণ্ড এলাকার কাছে মঙ্গলবার উদ্ধারকাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছে।
নিহতদের পাঁচ জন ক্রু এবং তিন জন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে ভারতের বিমান বাহিনী।
রুশ নির্মিত মি- সেভেনটিন হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাহিনীর একজন মুখপাত্র।
উত্তরাখণ্ডের ওই এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত হয়েছে ৮শ’রও বেশি মানুষ।এ সংখ্যা আরো বাড়তে পারে।
আটকা পড়া মানুষজনকে উদ্ধারের জন্য বিমান বাহিনীর প্রায় ৬০টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
ভারতের উত্তরাখন্ড রাজ্যের নজিরবিহীন বন্যায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এখনও পানিবন্দী রয়েছে হাজার হাজার মানুষ। তাদেরকে উদ্ধারের কাজ চলছে। পাশাপাশি সরবরাহ করা হচ্ছে ত্রাণও।
