২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুকুশিমার ভূগর্ভের পানিতে বিষাক্ত স্ট্রনটিয়াম

ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের ভূগর্ভের পানিতে মাত্রাতিরিক্ত বিষাক্ত স্ট্রনটিয়াম-৯০ পাওয়া গেছে বলে জানিয়েছে ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনাকারী কোম্পানি টেপকো।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jun 2013, 09:15 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

নিউক্লিয়ার চুল্লিতে ইউরেনিয়াম ও প্লুটনিয়ামের ফিশন বিক্রিয়া চলাকালে বাই প্রোডাক্ট হিসেবে স্ট্রনটিয়াম তৈরি হয়।

দুই বছর আগে ভূমিকম্প ও সুনামির আঘাতে বিধ্বস্ত প্রকল্পটির তিনটি নিউক্লিয়ার চু্ল্লি ফিশন বিক্রিয়ার নিয়ন্ত্রণ হারিয়ে গলে গিয়েছেল।

এক সংবাদ সম্মেলনে টেপকোর কর্মকর্তারা জানিয়েছেন, ২ নম্বর চুল্লির টারবাইন ভবনের পাশের ভূগর্ভের পানি পরীক্ষা করে দেখা গেছে গত বছরের ডিসেম্বর মাস থেকে চলতি বছরের মে পর্যন্ত পানিতে স্ট্রনটিয়ামের মাত্রা ১শ’ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

দুর্ঘটনার সময় ২ নম্বর চুল্লিতে গলে যাওয়া জ্বালানি পানির সঙ্গে মিশে টারবাইন ভবনের ফুটো বেয়ে আশপাশের প্রকৃতিতে গিয়ে মিশেছে বলে ধারণা করছেন টেপকোর কর্মকর্তারা।

ভূগর্ভস্থ পানিতে স্ট্রনটিয়ামে এই মাত্রা অনুমোদিত মাত্রার চেয়ে ৩০ গুণ বেশি।