২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে গেল সিরিয়া শান্তি আলোচনা

উত্তর আয়ারল্যান্ডের জি-৮ সম্মেলনের নেতাদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধে পিছিয়ে গেছে সিরিয়া শান্তি আলোচনা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 Jun 2013, 03:49 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

অগাস্টের আগে সিরিয়া নিয়ে আন্তর্জাতিক শান্তি সম্মেলন হওয়ার সম্ভাবনা নেই বলে মঙ্গলবার জানিয়েছেন জি-৮ নেতাদের সম্মেলনের এক সূত্র।

এ সূত্র বলেন, সিরিয়ার ব্যাপারে সম্মেলনে সবাই একদিকে আর একজন আরেকদিকে অনেকটা এরকমই অবস্থা ছিল।পুতিন তার দৃষ্টিভঙ্গি থেকে স্পষ্টতই সরে আসেননি।

ফলে এখন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার উদ্যোগে সিরিয়া নিয়ে জুলাইয়ে শান্তি সম্মেলন করার যে পরিকল্পিনা ছিল তা আর হওয়ার সম্ভাবনা নেই।

সিরিয়ার মিত্র রাশিয়া পশ্চিমাদেরকে বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত সিরীয় বিদ্রোহীদের অস্ত্র দেয়ার আগে এ ব্যাপারে তিন থেকে চারবার ভেবে দেখার আহ্বান জানিয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বাহিনী যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের অস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছে।সিরিয়ার বিদ্রোহীদেরকে যুক্তরাষ্ট্র আপাতত যেসব অস্ত্র দেবে তার মধ্যে থাকবে হালকা অস্ত্্র ও গোলাবারুদ।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে রাশিয়া। রাশিয়া বলছে, রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ বিশ্বাসযোগ্য নয়।