২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা হামলা, নিহত ৩

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে শিয়া মুসলিম সম্প্রদায়ের এক জ্যেষ্ঠ নেতাকে লক্ষ করে মঙ্গলবার বোমা হামলা চালানো হয়। এতে অন্ততপক্ষে তিনজন সাধারণ নাগরিক নিহত ও ২১ জন আহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 Jun 2013, 08:23 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

২০১৪ সালের শেষ দিকে আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব দেশটির জাতীয় বাহিনীর হাতে ন্যস্ত করে আন্তর্জাতিক বাহিনীর সদস্যদের চলে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

কিন্তু অব্যাহত জঙ্গি হামলার কারণে দেশটির দায়িত্বভার ৩ লাখ ৫২ হাজার প্রশিক্ষিত সদস্যবিশিষ্ট বাহিনীর হাতে ন্যস্ত করার বিষয়ে ক্রমশ উদ্বেগ দেখা দিচ্ছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি জানিয়েছেন, দেশটির শিয়া হাজারা সম্প্রদায়ের বিশিষ্ট ধর্মীয় নেতা মোহাম্মাদ মোহাকিকের গাড়িবহর লক্ষ করে এই হামলা চালানো হয়।

তালেবানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১০ সালে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের গড়া পিস কাউন্সিলের একজন জ্যেষ্ঠ সদস্য মোহাকিক।

হামলা থেকে মোহাকিক রক্ষা পেলেও তার কয়েকজন দেহরক্ষী আহত হয়েছেন।

আফগান বাহিনীর হাতে দেশটির দক্ষিণপূর্ব ও পূর্বাঞ্চলীয় প্রদেশ ও জেলাগুলোর নিরাপত্তার দায়িত্বভার অর্পণের চূড়ান্ত আনুষ্ঠানিকতা উপলক্ষ্যে রাজধানীর উপকণ্ঠে স্থানীয় ও আন্তর্জাতিক শত শত কর্মকর্তা উপস্থিত হয়েছিলেন।

ওই অনুষ্ঠানের ঠিক ৯০ মিনিট আগে এই হামলার ঘটনা ঘটে।

ওই অনুষ্ঠানে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও ন্যাটো মহাপরিচালক আন্দ্রেজ ফগ রাসমুসেনের উপস্থিত থাকবেন বলে ধারণা করা হয়েছিল।