‘লড়াই’ জয়ী পাকিস্তানি নারী যাচ্ছেন যুদ্ধে
পুরুষ সহকর্মীদের সঙ্গে টক্কর দিয়ে এখন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত জঙ্গিবিমান চালনায় দক্ষ পাকিস্তানি নারী আয়েশা ফারুক।
যুদ্ধাভিযানে যাওয়ার যোগ্যতা অর্জনকারী একমাত্র নারী হিসাবে নিঃসঙ্গতায় ভোগেন কিনা-এ প্রশ্নের জবাবে কেবল হেলমেট থেকে বের হওয়া জল্পাই রঙের ওড়না দেখিয়ে হাসেন আয়েশা।
পাঞ্জাব প্রদেশের ঐতিহাসিক শহর ভাওয়ালপুরের আয়েশা ফারুক গত এক দশকে পাকিস্তানের বিমান বাহিনীতে পাইলট হিসাবে যোগ দেয়া ১৯ নারীর অন্যতম।তিনি ছাড়াও আছেন আরও ৫ জন নারী জঙ্গিবিমান পাইলট।তবে যুদ্ধে যাওয়ার যোগ্যতা অর্জন করতে তাদেরকে এখনও চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।
এ পরীক্ষায় উতরে এরই মধ্যে যুদ্ধে যেতে প্রস্তুত আয়েশা জানিয়েছেন সহকর্মীদের সঙ্গে তার কাজ করার অনুভূতি।উত্তর পাকিস্তানের মুশাফ ঘাঁটিতে ২৬ বছর বয়সী এই তরুণী তার পুরুষ সহকর্মীদের সম্পর্কে বললেন, “আমি অন্যরকম অনুভব করি না।আমরা একই কাজ করি, একইরকম নির্ভূলভাবে বোমা নিক্ষেপ করি।“
সম্প্রতি কয়েকবছরে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীতে নারীর সংখ্যা ক্রমবরধমান হারে বেড়েছে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কারণে।
“দেশে সন্ত্রাস এবং দেশের ভৌগলিক অবস্থানের কারণে আমাদের সবসময় অাপন শক্তিতে বলীয়ান হওয়া প্রয়োজন,” বলেন আয়েশা।
প্রতিবেশী দেশ আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।সেখানে আগামী বছরের শেষ দিকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা।আর এর মধ্যে ভারত এর সঙ্গে পাকিস্তানের অস্বস্তিকর সম্পর্কও এর মধ্যে নতুন মাত্রা যোগ করেছে।
আয়েশা বলেন,”আমাদের সমাজে বেশিরভাগ মেয়েরাই বিমান চালানর মত দুঃসাহসী কাজ করতে চায় না।তাছাড়া, পুরুষপ্রধান সশস্ত্র বাহিনীর বিপক্ষে পারিবারিক চাপ মেয়েদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার পদক্ষেপ নিতে নিরুৎসাহিত করে।
সাত বছর আগেও মায়ের সঙ্গে বিমান বাহিনীতে যোগদান করা নিয়ে মতানৈক্য দেখা দিয়েছিল বলে জানান আয়েশা।কিন্ত এখন পরিস্থিতি পাল্টেছে।নারীরা এখন তাদের অধিকার সম্পর্কে আরো সচেতন হচ্ছে যোগ দিচ্ছে বিমান বাহিনীতে।
