বিহারে ট্রেনে মাওবাদী হামলায় নিহত ৩
ভারতের উত্তরাঞ্চলীয় বিহার রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেনে সন্দেহভাজন মাওবাদীদের হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধানবাদ-পাটনা এক্সপ্রেস ট্রেনে এ হামলায় নিহতদের দুইজন যাত্রী এবং একজন পুলিশ প্রহরী।রেলওয়ে পুলিশ কর্মকর্তা অমিতাভ দাস বিবিসিকে একথা জানান। ট্রেনটিতে ১,৫০০ যাত্রী ছিল।
ট্রেনের প্রহরীরা বিদ্রোহীদের দিকে গুলি ছুড়লে তারা কাছের একটি জঙ্গলে পালিয়ে যায়।এলাকাটিতে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে।হামলায় ট্রেনের চালকসহ অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
