২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুর্বৃত্তের’ রঙে নষ্ট রানির প্রতিকৃতি

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের একটি প্রতিকৃতি এক ব্যক্তি রঙ ছিটিয়ে নষ্ট করেছে বলে জানিয়েছেন ওয়েস্টমিনস্টার আবের মুখপাত্র। নষ্ট প্রতিকৃতিটি সরিয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 01:32 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

রানির সিংহাসনে আরোহণের ৬০বছর পূর্তি উদযাপনের ৯ দিন পর এ ঘটনা ঘটল।

ওয়েস্টমিনস্টার আবে’তে আয়োজিত ওই অনুষ্ঠানে রাজা এবং রাজপরিবারের অন্যান্য সদস্যরা অংশ নিয়েছিলেন। এ উপলক্ষ্যেই তৈরি হয়েছিল রানির ওই প্রতিকৃতি।

অনুষ্ঠানের দিন রানির অন্যান্য জিনিসের প্রদর্শনীর সঙ্গে সঙ্গে এটিও প্রদর্শনের জন্য রাখা হয়েছিল।

আবের মুখপাত্র জানান, বৃহস্পতিবার মধ্যাহ্ণভোজনের সময় আবেতে আসা এক দর্শণার্থী চ্যাপ্টার হাউস এ প্রদর্শিত রানির রাল্ফ হেইম্যান এর আঁকা ওই প্রতিকৃতিতে রঙ ছিটিয়ে দেয়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মুখপাত্র বলেন, “চিত্রকর্মটি আবার ঠিক না করা পর্যন্ত এটি আর প্রদর্শনীর জন্য রাখা যাচ্ছে না।”