২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিদ্রোহী অভিযানে ৬০ শিয়া মুসলিম নিহত

সিরিয়ার বিদ্রোহীরা দেশটির পূর্বাঞ্চলীয় একটি গ্রামের ৬০ জন শিয়া মুসলিমকে হত্যা করেছে।মঙ্গলবার পূর্বাঞ্চলীয় হাতলা গ্রামে হানা দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে এ শিয়াদেরকে হত্যা করে বন্দুকধারীরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jun 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বিরোধী পক্ষের কয়েকটি সূত্র বুধবার একথা জানায়।সিরিয়ায় চলমান দু’বছর ব্যাপী লড়াই-সংঘর্ষ কিভাবে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিচ্ছে তা এ ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, মঙ্গলবারের হামলায় ৬০ জন নিহত হয়েছে এবং নিহতদের বেশিরভাগই প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থি শিয়া রক্ষীবাহিনীর সদস্য।