২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার অবস্থা ‘অপরিবর্তিত’

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদ বিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jun 2013, 06:43 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

বুধবার সকালে স্থানীয় রেডিওতে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা সরকারের এক মুখপাত্র।

গুরুতর ফুসফুস সংক্রমণের কারনে গত শনিবার ম্যান্ডেলাকে প্রিটোরিয়ার একটি হাসাপাতালে ভর্তি করা হয়।

দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুখপাত্র ম্যাক মহারাজ স্থানীয় এসএএফএম রেডিওতে বলেন, ম্যান্ডেলার শারীরিক অবস্থা মঙ্গলবারের মতোই আছে।

ওই দিন প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছিল, ম্যান্ডেলার অবস্থা “গুরুতর তবে স্থিতিশীল আছে।”

এবার নিয়ে গত ডিসেম্বর থেকে চতুর্থবারের মতো হাসপাতালে ভর্তি হলেন ম্যান্ডেলা।

দক্ষিণ আফিকায় বর্ণবাদ প্রথার অবসানের জন্য ম্যান্ডেলার কয়েক দশকের আপোষহীন সংগ্রাম তাকে কিংবদন্তি নেতায় পরিণত করে। বর্ণবাদ অবসানের পর সব বর্ণের মানুষের অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকার প্রথম নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সাম্প্রতিক বছরগুলোতে ফুসফুস সংক্রমণে ব্যাপক ভূগেছেন ম্যান্ডেলা। দীর্ঘ সাতাশ বছর রোবেন দ্বীপের কারাগারে বন্দি থাকার সময় তিনি যক্ষায় আক্রান্ত হয়েছিলেন। গত এপ্রিলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে টানা ১০ দিন হাসপাতালে থাকতে হয়েছিল তাকে।