কাবুলে আত্মঘাতী হামলা, নিহত ১৭
আফগানিস্তানের রাজধানী কাবুলে সুপ্রিম কোর্ট চত্বরের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৪০ জন।
মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের কর্মীরা বাড়ি ফেরার জন্য বাসে যাওয়ার সময় আদালত চত্বরের কাছাকাছি স্থানে এ হামলা হয়, যেখান থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের দূরত্ব মাত্র ২০০ গজ।
এ বিষয়ে কাবুল পুলিশের মুখপাত্র হাসমত স্ট্যানেকজাই বলেন, সন্দেহভাজন তালেবান জঙ্গিরা এ আত্মঘাতী হামলা চালিয়েছে।
সুপ্রিম কোর্টের কর্মীদের বহনকারী তিনটি মিনিবাসে এ হামলা হয় বলে জানান তিনি।
হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে কর্মকর্তারা জানান।
