কুয়েতি আমিরকে নিয়ে টুইট করে কারাগারে নারী শিক্ষক
মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ কুয়েতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দেশের আমিরকে নিয়ে এক মন্তব্যের জন্য কারাগারে যেতে হয়েছে এক নারী শিক্ষককে।
৩৭ বছর বয়সি ওই নারী আমির শেখ সাবাহ আল সাবাহকে কটাক্ষের পাশাপাশি দেশের অবস্থার পরিবর্তন চেয়ে টুইটারে মন্তব্য করেন।
ওই মন্তব্যের মাধ্যমে তিনি তার মোবাইল সেটের অপব্যবহার করেছেন বলেও আদালত বলেছে।
অবশ্য এই রায়ের বিরুদ্ধে আল আজমীর আপিলের সুযোগ রয়েছে।
সাম্প্রতিক সময়ে কুয়েতে আমিরকে কটূক্তির দায়ে বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারীকে দণ্ড দেয়া হয়েছে।
আল সাবাহ নিজের সব কাজের জন্য ‘দায়মুক্তি’ আইন সংবিধানে যোগ করার পর থেকে নাগরিকদের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে।
গত মে মাসে পার্লামেন্টের বিরোধীদলীয় এমপি মুসাল্লাম আল বারাককে একই ধরনের অপরাধের জন্য পাঁচ বছরের দণ্ড দেয় আদালত।
এছাড়া এপ্রিলে আরেক সাবেক এমপি আমিরকে ‘স্বৈরাচার’ বলায় তাকেও কারাগারে যেতে হয়, যদিও পরে তিনি জামিন পান।
