২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলা এখনো আইসিইউতে

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার অবস্থা অপরিবর্তিত রয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Jun 2013, 03:04 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোমবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ম্যান্ডেলার অবস্থা এখনো ‘গুরুতর তবে স্থিতিশীল’।

৯৪ বছর বয়সী কৃষ্ণাঙ্গ এই নেতার সুস্থতার জন্য প্রার্থনা করতে আবারো দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জ্যাকব জুমা।

ফুসফুস সংক্রমণে গুরুতর অসুস্থ অবস্থায় গত শনিবার প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি হন ম্যান্ডেলা।

৪৮ ঘণ্টায়ও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় প্রেসিডেন্ট দপ্তরের বিবৃতিতে বলা হয়, ম্যান্ডেলার অবস্থা অপরিবর্তিত রয়েছে।

গত ডিসেম্বর থেকে এ নিয়ে চতুর্থবারের মতো হাসপাতালে ভর্তি হলেন মান্ডেলা।

দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ প্রথার অবসানের জন্য ম্যান্ডেলার কয়েক দশকের আপোষহীন সংগ্রাম তাকে কিংবদন্তী নেতায় পরিণত করে। বর্ণবাদ অবসানের পর সব বর্ণের মানুষের অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকার প্রথম নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

প্রিয় নেতার অসুস্থতায় দক্ষিণ আফ্রিকার নাগরিকরা উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন। তার সুস্থতা কামনায় জোহান্সবার্গের রেজিনা মুন্ডি ক্যাথলিক গির্জায় রোববার প্রার্থনায় সমবেত হন শত শত মানুষ।

স্থানীয় বাসিন্দা ম্লুগিসি সেখসানা বলেন, “তার দ্রুত অরোগ্য কামানা করছি আমরা, তিনি আবার সুস্থ হয়ে উঠেবেন। দক্ষিণ আফ্রিকায় তিনি আমাদের জন্য কি করেছেন তা আমরা জানি। সাদা ও কালো, পুরে জাতি তার সুস্থতা কামনা করছি।”

সাম্প্রতিক বছরগুলোতে ফুসফুস সংক্রমণে ব্যাপকভাবে ভুগছেন ম্যান্ডেলা। গত এপ্রিলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১০ দিন হাসপাতালে কাটান তিনি