২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় নিহত ১৩

ইরাকে একটি শিয়া অধ্যুষিত শহরে ধারাবাহিক বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। একটি বাজার এলাকায় চালানো এ হামলায় বহু মানুষ আহত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Jun 2013, 08:00 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোমবার পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৪০ কিলোমিটার উত্তরে দিয়ালা প্রদেশের জাদিদাত-আল-শাত শহরের একটি খুচরা পণ্যের বাজারে হামলাটি চালানো হয়। প্রথমে দুটি গাড়িবোমা বিস্ফোরণের পর এক আত্মঘাতী হামলাকারী আরো একটি বোমার বিস্ফোরণ ঘটায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো পক্ষ হামলার দায়িত্ব স্বীকার করেনি। ইরাক জুড়ে রক্তক্ষয়ী হামলার এটি সর্বশেষ ঘটনা। রোববার বাগদাদে শিয়া এলাকায় গাড়িবোমা হামলায় সাতজন নিহত হওয়ার পর আবার এ হামলা ঘটনা ঘটলো। এতে দেশটিতে শিয়া-সুন্নি সাম্প্রদায়িক লড়াই শুরু হওয়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। শিয়া-সুন্নি পাল্টপাল্টি হামলা, বোমা বিস্ফোরণে গত এপ্রিল থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছে। এটি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি নিহত হওয়ার ঘটনা।