২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

ইরাকের রাজধানী বাগদাদে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 09 Jun 2013, 07:45 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার বাগদাদের শিয়া এলাকা খাদিমিয়ার প্রবেশ পথে একটি পুলিশি তল্লাশি চৌকি লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

ইরাকে শিয়া-সুন্নি পাল্টপাল্টি হামলা, বোমা বিস্ফোরণে গত এপ্রিল থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছে। এটি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি নিহত হওয়ার ঘটনা।

এতে দেশটি ক্রমে রক্তক্ষয়ী শিয়া-সুন্নি সাম্প্রদায়িক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।