২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ

চলতি বছরের প্রথম তিন মাসে ফ্রান্সে বেকারত্বের হার বেড়েছে, যা দেশটির ১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 03:04 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বিবিসি’র খবরে বলা হয়, ফ্রান্সের পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, ২০১২ সালের শেষ প্রান্তিকে ১০ দশমিক ৫ শতাংশ বেকারত্ব চলতি বছরের প্রথম প্রান্তিকে বেড়ে ১০ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। ১৯৯৮ সালের পর এটিই ফ্রান্সে বেকারত্বের সর্বোচ্চ হার বলে জানানো হয়েছে সরকারি হিসাবে।তবে ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট এর হিসাবমতে, ফ্রান্সে বেকারত্বের হার ইতোমধ্যেই ১১ শতাংশে পৌঁছেছে। এ বছরের প্রথম প্রান্তিকে ফ্রান্সে জিডিপি ০ দশমিক ২ শতাংশ কমে দেশটি অর্থনৈতিক মন্দায় পর্যবসিত হয়েছে।