২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণের সঙ্গে বাণিজ্য আলোচনার প্রস্তাব উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্যিক প্রকল্পসমূহ আবার স্বাভাবিক করার ব্যাপারে বৃহস্পতিবার কর্মকর্তা পর্যায়ে আলোচনার প্রস্তাব করেছে উত্তর কোরিয়া। এই আলোচনার মধ্যে কায়েসং যৌথ শিল্পাঞ্চলও রয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 06 Jun 2013, 05:46 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

চলতি বছরের এপ্রিলের প্রথম দিকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্কে চরম উত্তেজনার সৃষ্টি হলে এই শিল্পাঞ্চলটি বন্ধ করে দেয়া হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, দক্ষিণ কোরিয়া আলোচনায় সম্মত হলে উত্তর কোরিয়া যোগাযোগের মাধ্যমগুলো পুরনায় স্থাপন করবে।

এমন কি চলতি বছরের মার্চ থেকে যেসব পদক্ষেপের কারণে দ্বিপাক্ষিক সম্পর্কে দূরত্বের সৃষ্টি হয়েছে সেগুলো থেকেও তারা সরে যাবে।

উত্তর ও দক্ষিণের যৌথ কায়েসং শিল্পাঞ্চল ২০০৪ সালে চালু হয়। তবে দু'দেশের মধ্যে সামরিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া এপ্রিলে কায়েসং শিল্প এলাকা থেকে তাদের কর্মীদের প্রত্যাহার করে নিয়ে এলাকাটি বন্ধ করে দেয়।

এর পরপরই কায়েসং থেকে দক্ষিণ কোরিয়া তাদের ব্যবস্থাপক ও কর্মকর্তাদের সরিয়ে নেয়।