তৃতীয় সন্তানের মা হচ্ছেন কেট
তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন হলিউডের অভিনেত্রী কেট উইন্সলেট। তার নতুন স্বামী নিড রকন্রোলের সঙ্গে দাম্পত্যজীবনে এটি তার প্রথম সন্তান বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।
কেটের মুখপাত্র সারা কিন জানিয়েছেন, ‘আমি নিশ্চিত করছি, কেট উইন্সলেট সন্তানসম্ভবা। আর এ কারণে তিনি এবং তার সন্তানের বাবা নিড রকন্রোল বেশ রোমাঞ্চিত। এ বছরের শেষ দিকে শিশুটি পৃথিবীর আলো দেখবে বলে আমরা আশা করছি।’
প্রথম স্বামী পরিচালক জিম থ্রেপলেটনের সঙ্গে সংসার জীবনে তার মিয়া নামে ১২ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। এরপর দ্বিতীয় স্বামী পরিচালক স্যা্ম মেনডেসের সঙ্গে দাম্পত্যজীবনে তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। ৯ বছর বয়সী কেটের ওই ছেলে সন্তানের নাম জোয়ে।
৩৭ বছর বয়সী অস্কারজয়ী এই অভিনেত্রী গত বছরের ডিসেম্বরে নিউইয়র্কে ৩৪ বছর বয়সী নিড রকন্রোলকে বিয়ে করেন।
কেট উইন্সলেট ‘টাইটানিক’ চলচ্চিত্রে অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর বিপরীতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।
২০০৮ সালে ‘দ্য রিডার’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে কেট উইন্সলেট অস্কার পুরস্কার জয় করেন। এরআগে তিনি ৫ বার অস্কারের জন্য মনোনয়ন পেলেও কোনো বারই শেষ পর্যন্ত পুরস্কারটি তার হাতে ওঠেনি।
