২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নওয়াজের সঙ্গে চুক্তিতে দেশ ছাড়ছেন মুশাররফ!

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফ দেশটির হবু প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে এক গোপন চুক্তি করেছেন।এ চুক্তির ভিত্তিতে শিগগিরিই দুবাই কিংবা সৌদি আরবে যাবেন মুশাররফ।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 12:40 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

এমন কথাই জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ কায়েদে আজম (পিএমএল-কিউ)এর প্রেসিডেন্ট চৌধুরি শুজাত হোসেন।পাকিস্তানের `দ্য ডেইলি টাইমস’ এ খবর দিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় বর্তমানে গৃহবন্দি রয়েছেন মুশাররফ। এ ছাড়া তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাসহ আরো কয়েকটি অভিযোগে মামলা রয়েছে।৷

দীর্ঘদিন স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দু'মাস আগে পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশ নিতে দেশে ফিরেছিলেন মুশাররফ।

সোমবার পার্লামেন্ট হাউজের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শুজাত গোপন চুক্তির ভিত্তিতে মুশাররফের দেশত্যাগের সম্ভাবনার কথা জানান।

তিনি বলেন, দেশের নানা সমস্যা সমাধানের জন্য নওয়াজ শরীফের সামনে এটিই শেষ সুযোগ।

তিনি দাবি করেন, পাকিস্তানের পার্লামেন্ট সদস্যদের শতকরা ৮০ ভাগ অতীতে পারভেজ মুশাররফের স্বৈরশাসনকে সমর্থন জানিয়েছে। ফলে আইনানুযায়ী এসব সংসদ সদস্যকেও কাঠগড়ায় দাঁড় করাতে হবে।নিচেরটা