২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে রাসায়নিক অস্ত্রের কারখানার সন্ধান

রাসায়নিক অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে ইরাকি কর্তৃপক্ষ। সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা ওই সব রাসায়নিক ব্যবহারের পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 06:08 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মেদ আল-আকসারি শনিবার এ তথ্য জানিয়েছেন।

এসব অস্ত্র তৈরিতে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা রাসায়নিক অস্ত্রের ব্যবহার করে হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে।

বিবিসির এক খবরে বলা হয়, তিন মাস ধরে নজরদারির পর এই সন্ত্রাসী চক্রকে ধরা হয়েছে।
বিষাক্ত স্যারিন ও মাস্টার্ড গ্যাস প্রস্তুতকারী তিনটি কারখানার সন্ধান পাওয়া গেছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ওই সব কারখানার থেকে রিমোট-নিয়ন্ত্রিত প্লেনও উদ্ধার করা হয়েছে।

সন্ত্রাসীরা হামলার স্থানের চেয়ে নিরাপদ দূরত্বে (দেড় কিলোমিটার) থেকে এসব অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করেছিল বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকরতা আকসারি জানান।

তিনি বলেন, গ্রেপ্তার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন। আল-কায়েদার অন্য একটি অংশের কাছ থেকে নির্দেশনা পেয়ে তারা এসব অস্ত্র তৈরি করছিলেন বলে জানিয়েছেন।

ইরাকি ও বিদেশি গোয়েন্দা সংস্থার যৌথ প্রচেষ্টার এ ষড়যন্ত্র ধরা পড়েছে বলে জানান তিনি।