২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের জন্য বিরোধীদলকে দুষলেন এরদোয়ান

বিক্ষোভের জন্য প্রধান ধর্মনিরপেক্ষ বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) কে দুষলেন প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Jun 2013, 02:56 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

বিক্ষোভকারীদেরকে লুটেরা আখ্যা দিয়ে তুরস্ক টিভিতে তিনি বলেন, “আমরা মনে করি প্রধান বিরোধীদল যারা প্রতিটি রাস্তায় প্রতিরোধের ডাক দিচ্ছে তারাই এ বিক্ষোভ উস্কে দিচ্ছে।”


ইস্তানবুলের তাকসিম স্কয়ার সংলগ্ন অটোম্যান আমলের একটি সামরিক ব্যারাক, যা পার্ক হিসেবে ব্যবহৃত তা ভেঙে বিপণীবিতান করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বিক্ষোভ শুরু হয়।পরবর্তীতে তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।


এরই দায় এরদোয়ান চাপালেন রিপাবিলিকান পিপলস পাটি (সিএইচপি)’র ওপর।১৯২৪ সালে দলটি গড়েছিলেন মুস্তফা কামাল আতাতুর্ক।যার নেতৃত্বে তুরস্ক আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।


শুক্রবার তাকসিম স্কয়ার সংলগ্ন গেজি পার্ক, যেখানে ঐতিহাসিক আমলের সামরিক ব্যারাক রয়েছে সে স্থাপনাটি ভেঙে নতুন করে সাজানোর পরিকল্পনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানায় স্থানীয়রা।


কিন্তু পুলিশ তাদের ওপর চড়াও হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যা্য়ে কাঁদানে গ্যাসের শেল, জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করে পুলিশ।এর প্রতিবাদে শনিবার ইস্তানবুলের পাশাপাশি আঙ্কারা ও বন্দরনগরী ইজমিরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।


দুইদিনের সহিংসতার পর ইস্তাম্বুল স্কয়ার পুনর্দখল করে বিক্ষোভকারীরা।গ্রেপ্তার হয় প্রায় ১ হাজার মানুষ।আহতও হয় অনেক মানুষ।


তবে ইস্তানবুল ও রাজধানী আঙ্কারায় রোববার শান্ত হয়ে এসেছে পরিস্থিতি।সকালের দিকে ইস্তাম্বুলের রাস্তায় বিক্ষিপ্ত সংঘর্ষ এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটলেও রাস্তায় রাস্তায় পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে।রাস্তাঘাট পরিষ্কারের কাজ চলছে।