১৫ বছর ধরে মাথার অভ্যন্তরে পেন্সিল নিয়েই চলছিল সবকিছু। কিন্তু এর প্রতিক্রিয়ায় শারীরিক নানা সমস্যা যখন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল তখনই চিকিৎসকরা আবিষ্কার করলেন, রোগীর মাথার অভ্যন্তরে রয়েছে আড়াই ইঞ্চিরও বেশি একটি পেন্সিল।
ওই ব্যক্তির মাথায় অস্ত্রোপচারকারী জার্মান চিকিৎসকরা এই তথ্য জানিয়েছেন।
সিটি স্ক্যানের মাধ্যমে ২৪ বছর বয়সী ওই আফগানের মাথার অভ্যন্তরে পেন্সিলের উপস্থিতি ধরা পড়ে বলে চিকিৎসকদের বরাত দিয়ে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
ডান চোখে কম দেখতে পাওয়া, মাথা ব্যথা এবং ডান নাসারন্ধ্র দিয়ে অনবরত তরল নির্গমণের সমস্যা নিয়ে ওই তরুণ চিকিৎসকের শরণাপন্ন হন।
মাথার ভেতরে কীভাবে পেন্সিল ঢুকল এ ব্যাপারে ওই তরুণকে প্রশ্ন করা হলে সে জানায়, তার শুধু মনে আছে ১৫ বছর আগে একবার সে পড়ে গিয়েছিল এবং এতে তার নাক দিয়ে রক্তক্ষরণ হয়।
চিকিৎসকরা তার ঘাড়ের দিকে অস্ত্রোপচারের মাধ্যমে ২ দশমিক ৭ ইঞ্চির একটি পেন্সিল অপসারণ করেন। ওই তরুণের পরিচয় প্রকাশ না করে চিকিৎসকরা জানান, সফল অস্ত্রোপচারের পর ওই রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং কয়েকদিন পরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
প্রকাশিত: ০৭:২৩, ৩০ মে ২০১৩ | আপডেট: ১০:৫২, ২৩ আগস্ট ২০২২