যুক্তরাষ্ট্রের প্রায় দুই ডজনেরও বেশি উন্নততর সমরাস্ত্র ব্যবস্থার নকশা চুরি করেছে চীনের হ্যাকাররা।
নিউজ ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
29 May 2013, 07:28 AM
Updated :
23 Aug 2022, 10:52 AM
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে বুধবার বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়।
বিবিসির খবরে বলা হয়, পেন্টাগনের একটি প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও জাহাজ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নকশা হ্যাক করা হয়েছে।
এর মধ্যে পিএসি-৩ নামের উন্নততর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সেনাবাহিনীর থাড নামে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা, নৌবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এফ/এ-১৮ যুদ্ধবিমান, ভি-২২ অসপ্রে, ব্ল্যাক হক হেলিকপ্টার ও এফ-৩৫ জয়েন্ট স্ট্রাইকার ফাইটার ও নৌবাহিনীর নতুন লিটোরাল যুদ্ধ জাহাজের নকশা রয়েছে।
পেন্টাগনের এক মুখপাত্র বলেন, সাইবার হামলাকারীরা তাদের প্রযুক্তি ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলতে পারেনি।
বিবিসির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ডিফেন্স বোর্ডের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করেনি।
এদিকে সোমবার অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যম জানায়, রাজধানী ক্যানবেরায় নির্মাণাধীন দেশটির গোয়েন্দা সদরদপ্তরের নকশা ও নিরাপত্তসহ যাবতীয় তথ্য হাতিয়ে নিয়েছে চীনের হ্যাকাররা।
তবে চীনের পক্ষ থেকে এ অভিযোগ নাকচ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রায় দুই ডজনেরও বেশি উন্নততর সমরাস্ত্র ব্যবস্থার নকশা চুরি করেছে চীনের হ্যাকাররা।
নিউজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ০৭:২৮, ২৯ মে ২০১৩ | আপডেট: ১০:৫২, ২৩ আগস্ট ২০২২