২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ পুলিশ নিহত

ফিলিপাইনের উত্তরাঞ্চলে কমিউনিস্ট বিদ্রোহীদের বোমা ও বন্দুক হামলায় ৭ পুলিশ নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 09:27 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

ম্যানিলার ২৫০ মাইল উত্তরে আল্লাকাপান এলাকার নিকটবর্তী এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী ট্রাকে আগে থেকে ওঁৎ পেতে থাকা নিউ পিপলস আর্মি’র(এনপিএ) বিদ্রোহীরা অতর্কিত হামলা চালায় বলে সোমবার বিবিসির এক খবরে জানা যায়।

হামলায় নিহতদের সবাই পুলিশের এলিট কাউন্টার ইনসার্জেন্সি ইউনিটের সদস্য। এ হামলায় ৭ পুলিশ সদস্য নিহত হওয়ার পাশাপাশি আরো ৭ জন আহত হয়েছেন।

চারদশকেরও অধিক সময় ধরে ফিলিপাইনে পৃথকরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিউ পিপলস আর্মি(এনপিএ)লড়াই চালিয়ে আসছে।

চলতি বছরের শুরুর দিকে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ ভেস্তে যায়।
যুক্তরাষ্ট্রের বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় নিউ পিপলস আর্মি’র (এনপিএ) নামও রয়েছে।