২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেনন-হ্যারিসনের গিটার ৪০৮,০০০ ডলারে নিলাম

বিশ্ববিখ্যাত ব্যান্ডদলের প্রয়াত জর্জ হ্যারিসন ও জন লেননের ব্যবহৃত একটি গিটার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিলামে ৪ লাখ ৮ হাজার ডলারে বিক্রি হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2013, 01:50 PM

Updated : 23 Aug 2022, 10:47 AM

বিবিসি জানায়, ১৯৬৬ সালে ভিওএক্স কোম্পানির বিশেষভাবে তৈরি করা এ গিটারটি কে কিনেছে তার নাম জানা যায়নি।

তবে জুলিয়ানস অকশনস নামের নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, গিটারটি তাদের অনুমিত দামের চেয়েও ২ থেকে ৩ লাখ ডলার বেশি দামে বিক্রি হয়েছে।

১৯৬৭ সালে হ্যারিসন ‘আই এম দ্য ওয়ালরাস’ গানের সঙ্গে এ গিটারটি বাজিয়েছিলেন।

আর ওই একই বছরেরই শেষ দিকে ‘হ্যালো গুডবাই’ মিউজিক ভিডিওতে জন লেনন এ গিটারটি বাজিয়েছিলেন।

পরে লেনন তার বিটলস দলেরই এক বন্ধু অ্যালেক্সিস মারদাজকে জন্মদিনের উপহার হিসেবে গিটারটি দিয়ে দেন।