২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ২ শতাধিক’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিছু নথি দেখার পর আগে যা হিসাব করা হয়েছিল তার চেয়ে দ্বিগুণ ভ্রাম্যমান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উত্তর কোরিয়ার আছে বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া।

নিউজ ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2013, 09:07 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

শুক্রবার কোরিয়া ইনিস্টিটিউট ফর ডিফেন্স এনালাইসিস (কেআইডিএ) এর উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপের বরাতে এনডিটিভি এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার ৫০টিরও বেশি মধ্যপাল্লার ও ১শ’ ৫০টিরও বেশি স্বল্পপাল্লার ভ্রাম্যমান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক আছে বলে এখন ধারণা করছে দক্ষিণ কোরিয়া।

এর আগে দক্ষিণ কোরিয়ার ধারণা ছিল উত্তর কোরিয়ার ৯৪টির মতো ভ্রাম্যমান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক আছে।

কেআইডিএ’র গবেষকদের উদ্ধৃতি দিয়ে ইয়োনহ্যাপ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নথি পর্যালোচনা করে তারা দেখতে পেয়েছেন সাম্প্রতিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র প্রকল্পের সম্প্রসারণ ঘটিয়েছে।

তবে এ বিষয়টি নিয়ে কথা বলার জন্য কেআইডিএ’র কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।