ক্যাম্বোডিয়ায় জুতা কারখানার ছাদ ধসে নিহত ৩
‘স্থানীয় সময় সকাল ৭টায় যখন কারখানার ছাদ ধসে পড়ে তখন ভেতরে প্রায় ১ শ’ শ্রমিক অবস্থান করছিল।’
ক্যাম্বোডিয়ায় এক জুতা তৈরির কারখানার ধসে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অনেকে।
বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে কারখানার এক শ্রমিক ইউনিয়ন সদস্য জানিয়েছেন।
দেশটির সমাজকল্যাণ বিষয়কমন্ত্রী ইথ সাম হেঙ্গ জানিয়েছেন, দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
তিনি আরো জানান, ‘আমরা এই ঘটনা তদন্ত করবো এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
তিনি জানিয়েছেন, ভবনের ভেতরে কেউ আটকা পড়ে নেই।
তবে এরআগে ২৯ বছর বয়সী শ্রমিক ইউনিয়ন সদস্য সাম শকনি জানিয়েছিলেন, ‘স্থানীয় সময় সকাল ৭টায় যখন কারখানার ছাদ ধসে পড়ে তখন ভেতরে প্রায় ১ শ’ শ্রমিক অবস্থান করছিল।’
তখন তিনি আরো জানান, নিহতদের মধ্যে ৫ নারী ও ১ পুরুষ রয়েছেন।
জুতা তৈরির ওই কারখানাটি উইং স্টার সুজ কো. লি. এর মালিকানাধীন।
কারখানাটির অবস্থান রাজধানী পম পেন-এর পশ্চিমে ক্যামপং স্পেউ প্রদেশে।
