২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার বেনগাজিতে গাড়িবোমা হামলা

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 May 2013, 01:44 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM


লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে একটি হাসপাতালের কাছে গাড়িবোমা বিস্ফোরণে সোমবার অন্তত ৩ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা লোকজনকে দৌড়াতে এবং ছিন্ন-বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কুড়াতে দেখেছেন।

হাসপাতালের এক ডাক্তার জানান, মাত্র একজন নিহতের দেহ অক্ষত অবস্থায় পেয়েছেন তারা।

আর সে কারণে নিহতের সংখ্যা সঠিক কত তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।