ভারতে যাত্রীবোঝাই বাস নদীতে, নিহত ৩২
ভারতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি বাস সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে ডুবে গেলে অন্ততপক্ষে ৩২ জন নিহত হয়েছে।
বুধবার হিমাচল প্রদেশের কুল্লু-মান্দি জাতীয় মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হাড়িয়ে বাসটি বিয়াস নদীতে পড়ে ডুবে গেলে নিহতের এই ঘটনা ঘটে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
দুর্ঘটনার পর নিহত ৩২ মরদেহ ও আহত ১৫ জনকে উদ্ধার করা হয়ে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত অনেকের লাশ নদীর স্রোতে ভেসে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেগি আরো জানান, বাসটি নদীতে পড়ে যাওয়ার আগেই চালক লাফ দিয়ে নেমে যায়। নদীতে নিখোঁজদের খোঁজে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে।
নেগি জানান, দিব্য হিমাচলের দুইজন সাংবাদিক ওই বাসটিতে ভ্রমণ করছিলেন। তাদের একজন আহত হয়েছেন আর অপরজন নিখোঁজ রয়েছেন।
