পাকিস্তানি বন্দি সানাউল্লাহ মারা গেছেন
ভারতের কোটবাওয়াল কারাগারে হামলার শিকার পাকিস্তানি বন্দি সানাউল্লাহ হক মারা গেছেন। বৃহস্পতিবার চন্ডিগড় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে এক টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে জানানো হয়।
হামলার পর সানাউল্লাহ কোমায় চলে গিয়েছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
পাকিস্তানের কারাগারে ভারতের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বন্দি থাকা সর্বজিৎ সিং-এর ওপর এপ্রিলে হামলার জেরে গত সপ্তায় সানাউল্লাহর ওপর হামলা চালানো হয়।
সর্বজিৎ সিংও চিকিৎসাধীন অবস্থায় পাকিস্তানের হাসপাতালে মারা যান। পরবর্তী সময়ে সর্বজিতের মরদেহ ভারতে নিয়ে আসা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
গত শুক্রবার কোটবাওয়াল কারাগারে সানাউল্লাহর ওপর খুনের এক আসামী সাবেক সেনা হামলা চালায়। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থার অবণতি ঘটলে তাকে চন্ডিগড় হাসপাতালে পাঠানো হয়।
মাথায় গুরুতর আঘাত লাগায় এক পর্যায়ে সানাউল্লাহ কোমায় চলে যান।
