২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক ছাড়ছে কুর্দি পিকেকে বিদ্রোহীরা

যুদ্ধবিরতির আওতায় ইরাকের নিরাপদ আস্তানার উদ্দেশ্যে দক্ষিণ-পূর্ব তুরস্ক ছেড়ে যেতে শুরু করেছে কুর্দি বিদ্রোহী যোদ্ধারা।কুর্দি কয়েকটি সূত্র একথা জানিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 May 2013, 02:57 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

যুদ্ধবিরতির আওতায় ইরাকের নিরাপদ আস্তানার উদ্দেশ্যে দক্ষিণ-পূর্ব তুরস্ক ছেড়ে যেতে শুরু করেছে কুর্দি বিদ্রোহী যোদ্ধারা।কুর্দি কয়েকটি সূত্র একথা জানিয়েছে।

শান্তি প্রক্রিয়ায় জড়িত এক কুর্দিপন্থি রাজনীতিবিদ সেলাহাত্তিন ডেমরিটাস বলেন, “আমরা জানি যে তারা চলে যেতে শুরু করেছে।”

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি(পিকেকে)গত মাসে ঘোষণা দিয়ে জানিয়েছিল, মে মাসের শুরুর দিক থেকে তাদের যোদ্ধারা ধাপে ধাপে তুরস্ক ছেড়ে যাবে।

তুরস্কের বিরুদ্ধে ৩০ বছরের লড়াইয়ে দেশটিতে নিহত হয়েছে ৪০ হাজারেরও বেশি মানুষ।

তুরস্কে পিকেকে’র ২ হাজার যোদ্ধা আছে বলে ধারণা করা হয় এবং তারা পুরোপুরি তুরস্ক ছেড়ে যেতে ৪ মাস সময় লাগতে পারে।

এই যোদ্ধারা পায়ে হেটে সীমান্ত পেরিয়ে ইরাকের কান্দিল পর্বতমালার ঘাঁটিতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

তবে যোদ্ধাদের তুরস্ক ছাড়ার ব্যাপারে কর্তৃপক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানা যায়নি।

কিন্তু অজ্ঞাতপরিচয় এক নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, “আমরা পিকেকে দলের সদস্যদের চলাফেরা লক্ষ্য করেছি। কিন্তু তারা পুনরায় সংঘবদ্ধ হচ্ছে নাকি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তা যাচাই করতে পারিনি।”