২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক চান নওয়াজ

পাকিস্তানে ১১ মে’র সাধারণ নির্বাচনী দৌড়ে সামনের সারিতে থাকা রাজনীতিবিদ পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন)নেতা নওয়াজ শরীফ বলেছেন, নির্বাচিত হলে তিনি দেশের মাটি থেকে ভারতে জঙ্গি হামলা হতে দেবেন না।পাশাপাশি ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়তে কাজ করে যাবেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 May 2013, 10:47 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

সিএনএন-আইবিএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী হলে ভারতের বিরুদ্ধে কোনোরকম জঙ্গি হামলার জন্য পাকিস্তানের মাটি ব্যবহার না হওয়ার নিশ্চয়তা দেব।”

২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলাকে কেন্দ্র করে বৈরি দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েনের সম্পর্ক থাকলেও সম্প্রতি দুদেশের সম্পর্ক উন্নত হয়েছে।

ওদিকে, পাকিস্তানে নির্বাচনপূর্ব জনমত জরিপগুলোর ফল থেকে ধারণা করা হচ্ছে, শরীফের পাকিস্তান মুসলিম লিগই(পিএমএল-এন)নির্বাচনে জয়লাভ করবে।

তালেবান জঙ্গি তৎপরতা রোধ, বিদ্যুৎবিভ্রাট সামাল দিতে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ব্যর্থতাকে পুঁজি করেই পিএমএল-এন জয় পেতে পারে বলে আশা করা হচ্ছে।

১৯৯০ এর দশকে দুইবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন শরীফ।

এবারের নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে সম্পর্ক উন্নত করার সময় এখনই।

তিনি বলেন, “আমাদের সমাধা করার মতো অনেক ইস্যুই আছে।আর আমাদের চেয়ে আরো কঠিন এবং জটিল সমস্যা বিভিন্ন বৈরি দেশসহ একে অপরের প্রতিপক্ষ অনেকেই এমনকি একে অপরের বিরোধিতাকারীরা মানুষেরাও সমাধান করেছে- এমন ভুরি ভুরি উদাহরণও আমি দিতে পারব বলেই মনে করি।”

মুম্বাই হামলায় পাকিস্তানের তদন্ত সংস্থাগুলোর কোনো ভূমিকা ছিল কিনা- ক্ষমতায় গেলে তা খতিয়ে দেখতে যৌথ তদন্ত আহ্বান করা হবে বলেও জানান শরীফ।

“আমি এ বিষয়টি হাতে নেব।এ বিষয়টি অবশ্যই হাতে নিতে হবে,” বলেন তিনি।