সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে নিহত ৪০
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি গ্রামে সরকারি বাহিনী ৪০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে।আন্দোলনকর্মীরা একথা জানিয়েছে।
‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং ‘ভায়োলেশনস ডকুমেন্টেশন সেন্টার’ দুইই নিহতদের তালিকা দিয়ে বলেছে, বৃহস্পতিবার বানিয়াস বন্দরের কাছে আল-বায়েদায় তাদেরকে হত্যা করা হয়েছে।
অনলাইন এক ভিডিওতে রক্তমাখা ৭ টি মৃতদেহ দেখা গেছে।কিন্তু রাষ্ট্রীয় গণমাধ্যমে এরকম কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়নি। প্রধান বিরোধীদল এ হত্যাযজ্ঞের জন্য সরকারকে দোষারোপ করেছে।
দ্য ন্যাশনাল কোয়ালিশন এক বিবৃতিতে বলেছে, “এ যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ করা এবং আসাদের শাসকগোষ্ঠীর এ জঘন্য অপরাধের অবসান ঘটানোর সময় এখনই।”
