২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণনাশের হুমকি: বিলাওয়ালের দেশ ত্যাগ

প্রাণনাশের হুমকি পেয়ে দেশ ছেড়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সভাপতি বিলাওয়াল ভুট্টো। ১১ মে’র সাধারণ নির্বাচনের দিন দেশে উপস্থিত থাকছেন না তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 01:03 PM

Updated : 25 Apr 2022, 06:41 PM

‘দ্য ডন’ জানায়, জীবনের নিরাপত্তায় হুমকির কারণে বিলাওয়ালের দেশ ছাড়ার কথা শুক্রবার জানানো হয়েছে দলের কয়েকটি সূত্রে।নির্বাচনের আগে তিনি দলের আর কোনো সমাবেশে বক্তব্য দেবেন না এবং বৈঠকও করবেন না।

পিপিপি’র কেন্দ্রীয় কমিটির নেতা তাজ হায়দার বলেন, বিলাওয়ালের দেশত্যাগের সিদ্ধান্ত সম্মিলিতভাবেই নিয়েছেন দলের নেতারা। বিলাওয়াল জীবননাশের হুমকি পাওয়ার পর পার্টি থেকে তাকে নির্বাচনী প্রচারাভিযানে সক্রিয়ভাবে অংশ না নেয়ার পরামর্শ দেয়া হয়।

তিনি বলেন, ‘এর আগে আমরা বেনজির ভুট্টোকে হারিয়েছি, বিলাওয়ালকে হারানোর ঝুঁকি আর নিতে চাই না। তার প্রাণনাশের যে হুমকি দেওয়া হয়েছে, তা খুবই বাস্তব।’

বিলাওয়াল এখন কোথায় আছেন তা জানাননি হায়দার। তবে দলের কয়েকটি সূত্র জানায়, বিলাওয়াল গত সপ্তাহের শুরুতেই দেশত্যাগ করেছেন এবং নির্বাচনের আগে দেশে ফিরবেন না।