২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

কিরগিজস্তান থেকে উড্ডয়নের পর শুক্রবার একটি মার্কিন সামরিক বিমান মাঝ আকাশে বিধ্বস্ত হয়েছে।দেশটির জরুরি পরিস্থিতি মোকাবেলা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 11:27 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

কিরগিজস্তানের মানাস বিমানবন্দর থেকে মার্কিন রিফুয়েলিং বিমানটি উড্ডয়ন করেছিল বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

ওই বিমানবন্দরের একটি অংশে রয়েছে মার্কিন বিমানঘাঁটি। আফগানিস্তানে রসদ সরবরাহের জন্য ঘাঁটিটি ব্যবহার হয়ে থাকে।

মন্ত্রণালয় জানায়, কিরগিজ গ্রাম চালদোভারের কাছে বিমানটি রাডার স্ক্রিণ থেকে উধাও হয়ে যায়।মাঝ আকাশে আগুন ধরে বিধ্বস্ত হয় বিমানটি।

বিমানটি কোথায় যাচ্ছিল তা জানাতে পারেননি কর্মকর্তারা।এলাকাটিতে ঝড়ো মেঘের কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

বোয়িং-১৩৫ স্ট্র্যাটোট্যাংকার বিমানটিতে ২ থেকে ৫ জন ক্রু সদস্য ছিল বলে রুশ টিভিতে জানিয়েছেন কিরগিজ জরুরি পরিস্থিতি মোকাবেলা মন্ত্রী কুবাতবেক বরোনভ।

মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি মাঝ আকাশে বিধ্বস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে কাছের পার্বত্যাঞ্চলের ৪ থেকে ৫ কিলোমিটার এলাকাজুড়ে।