২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৬০

সুদানের দারফুরে এ সপ্তাহে স্বর্ণ খনি দুর্ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে পুলিশের মুখপাত্র।খনিতে কাজ করার সময় ধসের কারণে এ প্রাণহানি ঘটে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 May 2013, 02:33 PM

Updated : 25 Apr 2022, 06:41 PM

খনি ধস হয়েছে গত সোমবার। কিন্তু খবরটি খার্তুমে পৌঁছেছে বৃহস্পতিবার বলে জানিয়েছেন পার্লামেন্টের এক সদস্য।উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

উত্তর দারফুরে ওই স্বর্ণ খনি দখলের জন্য লড়ে আসছে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন দল।জানুয়ারিতে খনিটির দখল নিয়ে দুই গোষ্ঠীর মধে লড়াই সহিংসতার পর খনিটি বন্ধ রাখা হয়েছিল। পরে এটি আবার খুলে দেয়া হয়।