২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয়যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জনগণের ‘না’

সিরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ুক তা চায়না দেশটির অধিকাংশ মানুষ। এক অনলাইন জরিপে এমন তথ্যই উঠে এসেছে। এতে দেখা গেছে, ৬১ শতাংশ মানুষ সিরিয়াযুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ চায় না। বিপরীতে মাত্র ১০ শতাংশ মানুষ সিরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশ নেওয়া উচিৎ বলে মত প্রকাশ করেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 May 2013, 07:43 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

তবে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে থাকে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে এমন প্রশ্নের জবাবে ২৭ শতাংশ মানুষ সিরিয়ায় হামলা চালানোর পক্ষে মত দিলেও ৪৪ শতাংশ মানুষ তার বিপক্ষে মত ব্যক্ত করে।

২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন বিক্ষোভ শুরু হয়ে তা পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়। প্রায় দীর্ঘ সময়ে দেশটিতে এই গৃহযুদ্ধে অন্ততপক্ষে ৭০ হাজার মানুষ নিহত হয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুত হয়ে শরণার্থীতে পরিণত হয়েছে ১২ লাখেরও বেশি মানুষ।

প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়া থেকে বিরত রয়েছেন। যদিও গত বছর তিনি ঘোষণা দিয়েছিলেন, আসাদ সরকার যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার কিংবা বের করে তবে সেটি হবে ‘রেড লাইন’ লঙ্ঘণ করা।

অর্থাৎ রাসায়নিক অস্ত্র ব্যবহারকে তিনি আসাদ সরকারের সীমা হিসেবে নির্ধারণ করে দিয়েছিলেন। আর এটি অতিক্রম করতে সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে বলে প্রচ্ছন্ন ইঙ্গিতও দিয়েছিলেন।

মঙ্গলবার ওবামা বলেন, ওই ধরনের অস্ত্র ব্যবহারের প্রমাণ রয়েছে। তবে বিস্তারিত এখনো ওয়াশিংটনের কাছে অজ্ঞাতই রয়েছে।

ওবামা সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে সেনা অথবা অন্যকোনো ধরনের অভিযানের সম্ভাবনা বাতিল করেননি। কিন্তু তারপরও তিনি বারবারই ২ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধে নিবিড় অভিযানের ব্যাপারে নিজেকে জড়াবেন না বলে জানান দিয়ে যাচ্ছেন।

তবে যুক্তরাষ্ট্রের অধিবাসীদের মধ্যে অনেকেই সিরিয়ার ঘটনা সম্পর্কে অজ্ঞাত বলেই প্রতীয়মান হয়েছে। জরিপে দেখা গেছে প্রায় ৩৬ শতাংশ মার্কিনি সিরিয়ার গৃহযুদ্ধ সম্পর্কে কোনোকিছু শোনেনি বা পড়েনি।

৮ শতাংশ মার্কিনি জানিয়েছে সেখানে একটি বড়চুক্তি হয়েছে বলে শুনেছে বা পড়েছে ১৯ শতাংশ জানিয়েছে সেখানে বড় ধরনের আর্থিক লেনদেনের খবর তারা শুনেছে বা পড়েছে।

১৮ থেকে শুরু করে তার বেশি বয়সী ৫১৯ মার্কিনি ২৬ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চালানো এই অনলাইন জরিপে অংশ নেয়।