২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে কয়েকদফা বোমা হামলায় নিহত ১৫

ইরাকে বুধবার কয়েকদফা বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর জানিয়েছে হাসপাতাল ও পুলিশ সূত্র।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 May 2013, 12:05 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

বাগদাদের ১৮০ কিলোমিটার উত্তরে বাইজি এলাকায় একটি হামলার ঘটনায় ফেডারেল পুলিশের গাড়িবহরে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ৪ পুলিশ নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।
বাকি হামলার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বেশ কিছুদিন শান্ত থাকার পর ইরাক আবার অশান্ত হয়ে উঠেছে।প্রায় প্রতিদিনই চলছে বোমা ও সন্ত্রাসী হামলা। প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি এর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরাককে আরেক সিরিয়া বানানোর চক্রান্ত চলছে।